
সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার আসামি রয়েছেন। অভিযানকালে ৮১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৩১টি যানবাহন আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








