
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছর বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে।
শনিবার (৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৪ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪১ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঁচ, সুনামগঞ্জ সদর হাসপাতালে আট, মৌলভীবাজার সদর হাসপাতালে দুই, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে শনাক্ত ৪৫২ জনের মধ্যে হবিগঞ্জে ১৯০, সুনামগঞ্জে ১০০, সিলেটে ৯৭ ও মৌলভীবাজারে ৪৬ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ১৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








