
নওগাঁর ধামুইহাটে করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাশেম (৬০) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) ভোরে ওই ঘটনায় অভিযান চালিয়ে পাঁচবিবি থানার বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলার বড়শিবপুর (মাস্টারপাড়া) গ্রামে আবুল কাশেম ও রনি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম বড়শিবপুর (মাস্টারপাড়া) গ্রামের বাসিন্দা।
গ্রেফতাররা হলেন উপজেলার বড়শিবপুর (মাস্টারপাড়া) গ্রামের আব্দুর হাকিমের ছেলে রাকিবুল ইসলাম (২৮), মরহুম আব্দুল গফুরের ছেলে আব্দুল হাকিম (৬০), মরহুম আব্দুল গফুরের ছেলে কফিল উদ্দীন (৬৫), ফেরদৌস হোসেনের স্ত্রী আকলিমা বেগম (৩৫), ইসমাইলের মেয়ে হামিদা বেগম (৩৮), আব্দুল হাকিমের স্ত্রী ফরিদা বেগম (৫০) ও রাকিবুল ইসলামের স্ত্রী জিয়াসমিন বেগম (২১)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে আবুল কাশেম ও রাকিবুল ইসলাম রনি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন দুপুরে একটি ছাগল করলা ক্ষেতে প্রবেশ করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে আবুল কাশেম গ্রুপের আবুল কাশেশের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এ ব্যাপারে ওই দিন আবুল কাশেমের ছেলে আবু সাঈদ হোসেন মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেফতার করা হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








