
বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহিম হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম উপজেলার গাড়িদহ ইউনিয়নের রানীনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ইব্রাহিম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত মোটরসাইকেল নিয়ে বিপজ্জনক কসরত (বাউলি) করার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝের আইল্যান্ডে সজোরে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








