
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন বেপারী উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন বাইসাইকেল যোগে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত রিপনকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








