বীরাঙ্গনা, অন্ত্যেষ্টিক্রিয়া, রাষ্ট্রীয় মর্যাদা
বীরাঙ্গনা ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হচ্ছে। নয়া দিগন্ত

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতির (৮৪) রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সাদুল্লাপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।  

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় ফুলমতির লাশে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি মারা যান। 

ফুলমতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার হন। দীর্ঘ ৪৫ বছর রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য অপেক্ষার পর ২০১৬ সালের মার্চে তিনি বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি পান।