
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌরসভার উদ্যোগে এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে এ কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা পৌরসভার আমির মাওলানা আফতাবুর রহমান আকন্দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাবিবুল হক শরীফ, প্রচার সম্পাদক ডা: আজহারুল ইসলাম শাহীন, এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: শামীম, আজিজুল হক শাহীন, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মেহেদি হাসান প্রমুখ।
কর্মী শিক্ষাশিবিরে মুক্তাগাছা পৌরসভার নয়টি ওয়ার্ডের কয়েক শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








