
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আফজাল হোসাইন।
এসএমপি সূত্র জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
এদিকে, মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১২৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এদের মধ্যে ৭২টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৬২টি যানবাহন আটক করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় ফেইসওয়াস, সিরাম ও ক্রিম এবং ৪১ পিস ইয়াবা জব্দ করা হয়।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আফজাল হোসাইন জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








