নিহত যুবক রাসেল, (ডানে) সংঘর্ষের মুহূর্ত
নিহত যুবক রাসেল, (ডানে) সংঘর্ষের মুহূর্ত। নয়া দিগন্ত

সিলেট শহরতলীর দক্ষিণ সুরমা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার সিলাম এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত যুবক রাসেল সিলাম এলাকার শারুক মিয়ার ছেলে।

জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে সিলাম এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সংঘর্ষে গুরুতর আহত হন রাসেল। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের তথ্য নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূঁইয়া।

উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ ও দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।