স্কাউট, উদ্বোধন
স্কাউট সমাবেশের উদ্বোধন করেছেন এমপি আনোয়ারুল ইসলাম। নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় অষ্টম উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করেছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সমাবেশের উদ্বোধন করা হয়।

জানা গেছে, পাঁচ দিনব্যাপি এই স্কাউট সমাবেশে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী, ২৫ জন স্বেচ্ছাসেবক ও ২০ জন ইউনিট লিডার রয়েছে। মাঠে তাবুতে ১৬টি স্কাউট দল ও চারটি গার্ল ইন স্কাউট দল রয়েছে।

উদ্বোধনের পরে স্কাউট দলের ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক গোপেন্দ্রনার্থ দাস, সিংড়া ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, ছাত্রদল নেতা কাজল সরকার, উপজেলা স্কাউট সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসিবুল হাসান শিমুল, সহকারী কমিশনার ও বড় সাঐল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান টিয়া, স্কাউট লিডার আকবর আলী সরকার, নাটোর জেলা স্কাউটের সহকারী কমিশনার শরিফা খাতুন প্রমুখ।