
নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার ডাকবাংলো মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সন্ধানী ইস্ট ওয়েস্ট মেডিক্যাল ও আপডেট ডেন্টাল কলেজ ইউনিটের উদ্যোগে এবং মহাদেবপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো: ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো: মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মো: ইমরুল কায়েস সাজু, সম্পাদক মো: মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মোজাফফর রহমান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: ইব্রাহিম সরকার, সম্পাদক মো: বেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ মো: আলমগীর হোসেন আলম, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আমিনুল ইসলাম বাদল, সাবেক চেয়ারম্যান মো: খায়রুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন রাজশাহী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসক ডা: সিদ্দিকুর রহমান, ডা: লুৎফুর কবির চৌধুরী (গ্যাস্টোলজি), ডা: আসিফ আহমেদ (গ্যাস্টোলজি), ডা: মো: আবু সুফিয়ান শাহ (ইন্টারনাল মেডিসিন), ডা: মোহাম্মদ মিথুন (এমবিবিএস), ডা: এস এ এম শাহরিয়ার হোসেন (জেনারেল সার্জারি), ডা: তানভীর আনজুম (এমবিবিএস), ডা: সরওয়ার হিমেল (এমবিবিএস), ডা: রাকিবুল হাসান (এমবিবিএস), ডা: জহিরুল ইসলাম রাজু, ডা: শাকিল আহমেদ, ডা: আাসাদোজ্জামান শোয়েব, ডা: আমিনুল ইসলাম অমি, ডা: মুশফিকা বিনতে মোসলেম, ডা: সাহিদা আক্তার, মেডিক্যাল শেষ বর্ষের শিক্ষার্থী তাফসির আহমেদ খান, মাহফুজুর রহমান, মিঞা মো: অর্ণব, মোহাম্মদ মোমেন, মেহনাজ আফরীন মীম, মাইশা মেহজাবিন, সাদিকা পারভীন, জিন্নাতুন নাহার, হৃদয় মিত্র, সালেহ আহমেদ বাধন, রাজিয়া ইসলাম রিয়া।
দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৫২০ জন রোগীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেকআপ, ব্লাড প্রেশার চেক আপ, ওজন মাপাসহ প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








