
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপার্জনক্ষম এক ব্যক্তিকে ঘর ও ছাগল হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভার বালীগাঁও এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে ঘর ও ছাগল হস্তান্তর কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বালীগাঁও এলাকার বাসিন্দা মো: হানিফকে থাকার উপযোগী একটি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। হানিফার ঘরটি বসবাসের জন্য অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টি হলেই টিনের চাল দিয়ে পানি পড়তো ও ঘরের মেঝে পানিতে তলিয়ে যেত। কাজ করতে অক্ষম বিবেচনায় তাকে কর্মসংস্থানের লক্ষে একটি ছাগল উপহার হিসেবে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো: খায়রু হাসান। তিনি বলেন, ‘জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা তথা মৌলিক চাহিদা পূরণ করা মূলত সরকারের দায়িত্ব। দুর্ভাগ্য দেশে সরকার পরিবর্তন হলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দুর্নীতিবাজ শাসক শ্রেণি লুটপাট করে সম্পদের পাহাড় ও দেশ-বিদেশে বিলাসবহুল প্রাসাদ গড়েছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিবে ও মানবতার কল্যাণে কাজ করে যাবে ‘
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল এহসান, নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসেন, মো: রফিকুল ইসলাম, স্থানীয় সর্বস্তরের জনসাধারণ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








