ডেঙ্গু
সিলেটের ম্যাপ। ফাইল ছবি

সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো চারজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৮ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন ডেঙ্গুরোগী।

Advertisement

শুক্রবার (২ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত চারজনই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে বিভাগের হাসপাতালে ভর্তি ৩৯ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নয়, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ, মৌলভীবাজার সদর হাসপাতালে দুই, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত শনাক্ত ৪৩৮ জনের মধ্যে হবিগঞ্জে ১৮৭, সুনামগঞ্জে ৯৯, সিলেটে ৯৪ এবং মৌলভীবাজারে ৪৫ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একজন করে মারা গেছেন।