
যেকোনো মূল্যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার সময় এসেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার মুহুরী সেতুর কাছে খেয়াঘাট এলাকায় এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের (প্রথম পর্যায়) কাজের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা সৃষ্টি ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে, কিভাবে দেশ পরিচালনা করব। আজ সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে, আমরা কাদের কথা বিশ্বাস করব এবং কাদের কথা বিশ্বাস করব না। আজ সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে, জনগণ কাদের সমর্থন দেবে এবং কাদের সমর্থন দেবে না।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ ও বন্ধ মিল-কলকারখানা পুনরায় চালুর মতো সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব কাজ বাধাগ্রস্ত হলে এ দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে।
দেশে ভালো ও মন্দ—দুই ধরনের মানুষই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু দুষ্ট মানুষ কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে।’
সূত্র : ইউএনবি
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








