
সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চার, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচ ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে বিভাগের ভর্তি ৪০ জন রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে এক, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নয়, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়, মৌলভীবাজার সদর হাসপাতালে দুই, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৪৩৪ জনের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৮৭ জন, সিলেটে ৯০, সুনামগঞ্জে ৯৭ ও মৌলভীবাজারে ৪৪ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া আরো ১৬ জন রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে একজন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে একজন মারা গেছেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








