
সিলেট নগরীর ঐতিহ্যবাহী ঝেরঝেরী পাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন ও সড়কের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এভারগ্রিন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার আমন্ত্রণে তিনি এলাকাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কসহ এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রশাসক। এ সময় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, সড়কের বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের বিষয়গুলো তার কাছে তুলে ধরেন। পরে এসব সমস্যা সমাধানের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
স্থানীয়দের বক্তব্য শুনে সিসিক প্রশাসক সমস্যাগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপস্থিত সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঝেরঝেরী পাড়ার প্রবীণ মুরুব্বি মাওলানা মিসবাউল ইসলাম চৌধুরী, সেলিম আহমদ চৌধুরী, ঝেরঝেরী পাড়া জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ শোয়াইব, ঝেরঝেরী পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মুশফিক উস সামাদ চৌধুরী, মনসুর লস্কর, ফয়জুল ইসলাম বাবুল ও কামরুন নাহার চৌধুরী তিন্নি, এভারগ্রিন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, সহ-সভাপতি তারেক আহমদ খান, সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান, প্রচার সম্পাদক ইসলামুল হক, অর্থ সম্পাদক মাওলানা আহমাদ শামসুদ্দিন, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, কার্যকরী কমিটির সদস্য মইনুর রশীদ চৌধুরী শাহীন, আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, সাইফুল ইসলাম টিপু, এমদাদুর রহমান ও ফারদিনুর রহমান রাইয়ান।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, প্রশাসকের সরেজমিন পরিদর্শনের ফলে ঝেরঝেরী পাড়ার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হবে এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








