
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আহত যুবক মো: রাজিমের (১৮) মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাজিম দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কালিঘাট এলাকার বাসিন্দা। সে সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের মামা আবু সাঈদ মাস্টার।
এর আগে, ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার গয়েশপুর বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় রাজিম। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








