
খাগড়াছড়ির গুইমারায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপি গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে এবং গুইমারা উপজেলা প্রশাসন ও রামগড় তথ্য অফিসের সহযোগিতায় এ সভা আয়োজন করা হয়।
পিআইডির চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা জি এম সাইফুল ইসলামেরর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, রামগড় তথ্য অফিসের কর্মকর্তা খন্দকার তৌহিদ, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা মো: রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার বাবলু হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাঙ্গা মারমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসার আমিন উল্লা।
সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু, সাবেক সভাপতি শ্যামল রুদ্র, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ভূঁইয়া, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, দফতর সম্পাদক আনোয়ার হোসেন, মো: সাইফুর রহমান ও মীর বাবলু।
এসময় রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রশাসনের সাথে গণমাধ্যমের সমন্বিত কাজের ওপর জোর দেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








