জিয়া মঞ্চ
নোয়াখালীতে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। নয়া দিগন্ত

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এমন একটি শক্তিশালী ও দূরদর্শী নেতৃত্ব পেয়েছে, যে দলের শীর্ষ তিনজন নেতাই জাতিসঙ্ঘে ভাষণ দেয়ার গৌরব অর্জন করেছেন। এমন দূরদর্শী নেতৃত্বের অধীনে পরিচালিত এই দলের অগ্রযাত্রাকে কোনো শক্তিই দমিয়ে রাখতে পারবে না।’

Advertisement

বর্ণাঢ্য সমাবেশ ও র‍্যালির মধ্য দিয়ে নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। 

জেলা জিয়া মঞ্চের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার হাসান সঞ্চালনা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শাহ আলম মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আলোসহ দলীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নোয়াখালী শহর ও জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজারে গিয়ে শেষ হয়। এতে জেলা ও স্থানীয় জিয়া মঞ্চ এবং বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।