
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আব্দুর রশিদ (৫০) নামের এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার তেঁতুলতলা মোড় এলাকার সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আইনজীবী আব্দুর রশিদ পৌরসভার কাচারিপাড়া গ্রামের মরহুম ইয়ারউদ্দিনের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, গ্রেফতার আইনজীবী আব্দুর রশিদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ পৌর শাখার আইনবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ইতোপূর্বে একটি বিস্ফোরক মামলা করা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








