সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা। ফাইল ছবি

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লালপুর বাঘা হড়কে বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক আলী ওই গ্রামের বাসিন্দা জুড়ান মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী থেকে কুষ্টিয়ার চৌরহাস মোড়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে সকাল ৬টা ৪০ মিনিটে উধনপাড়া হাজির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে থাকা সাদেক আলীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’