লাশ
উদ্ধারকৃত লাশ। নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিয়ারপুর তালতলা মাঠ থেকে এই লাশ উদ্ধার করা হয়। 

জানা যায়, পিয়ারপুর ইউনিয়নের কামালপুর তালতলা গ্রামের এলাকাবাসী সকালে তালতলা মাঠে কৃষিকাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে ক্যানেলের মধ্যে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খালেদুর রহমান বলেন, ‘বুধবার সকাল ৮টার দিকে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের তালতলা মাঠের ক্যানেল থেকে আনুমানিক ৪০ বৎসর বয়সের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মুখোমন্ডল বিকৃত লাশ উদ্ধার করি।’ 

তিনি জানান,  কুষ্টিয়া থেকে সিআইডি টিম ঘটনাস্থলে এসে লাশ সনাক্তের কার্যক্রম শেষে লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।