গ্রেফতার
গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা । নয়া দিগন্ত

রাঙামাটির লংগদুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বগাচত্বর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন বগাচত্বর ইউনিয়নের আরজ আলীর ছেলে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম (২৫) ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরহুম শাহ আলমের ছেলে স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহিম (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে লংগদু থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল বগাচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

পুলিশের ভাষ্য, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে চট্টগ্রাম বিভাগীয় পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

লংগদু থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে এ ধরনের অভিযান ও পুলিশের তদারকি অব্যাহত থাকবে।