মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৩ জনের কারাদণ্ড
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার জোরারগঞ্জ থানায় দণ্ডপ্রাপ্তদের কয়েকজন। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে ৩৯ দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮৩টি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। 

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের জানান, ২০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার মিরসরাই ও জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের মামলায় এসব আসামিকে কারাদণ্ড দেয়া হয়। 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ৩৯ দিনের অভিযানে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে ৮৩টি মামলা রুজু করা হয়। মামলাগুলোতে জড়িত ৮৩ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, ‘মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। মাদক আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি। মাদকদ্রব্য বিক্রি, পরিবহন ও সেবনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’