রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাসিক প্রশাসকের নির্দেশনায় রাবি ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ। নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। 

Advertisement

রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

রাসিক সূত্রে জানা যায়, বর্জ্য অপসারণে একটি এক্সকাভেটর ও ১৪ দশমিক ৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন তিনটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে মোট ৪৪টি ট্রিপের মাধ্যমে ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণ করা হয়। পরে সংশ্লিষ্ট এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।