সিলেটে জামায়াতের দাওয়াতি পথসভা
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল। নয়া দিগন্ত

সিলেটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত মাসব্যাপী গণসংযোগ অভিযানের অংশ হিসেবে দাওয়াতি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী পশ্চিম থানার এক নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত পথসভায় আলিয়া মাদরাসা মাঠসংলগ্ন এলাকায় এ পথসভা আয়োজন করা হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, ‘জনগণের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে নগরীর সমস্যা ও নাগরিকদের প্রত্যাশা জানতে চান। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হলে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন।’

ড. নূরুল ইসলাম বাবুল বলেন, ‘জামায়াত ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। নগরবাসীর কল্যাণকে গুরুত্ব দিয়ে সিলেটকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।’

এক নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতোয়ালী পশ্চিম থানা আমির মু. আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ।

সভায় তিন নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি হারুন আহমদ ও সুবিদবাজার ইউনিট সভাপতি আল-আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত স্থানীয় কয়েকজন সুধী ও সাধারণ মানুষ নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে যোগদান করেন।