সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত। সংগৃহীত

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে, আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অসামি রওশন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। 

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানার গণেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে ডেকে রওশন শেখ তার চায়ের দোকানের পেছনে নিয়ে যান। সেখানে তাকে খাবার দেয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে ২৩ মে পাটকেলঘাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা তদন্ত শেষে আসামি রওশন শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
বিচারক মামলার বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।