মাদক
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা। নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা এবং পৃথক অভিযানে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। এর আগে রোববার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার পাঁচ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় তিনদিন করে সাজা দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী। সাজা শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ফৌজদারী মামলায় মো: ফিরোজ খানকে (৩০) ধুম ইউনিয়নের নাহেরপুর এলাকা থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’