ফেনীতে বিক্ষোভ, মহিলা দলের বিক্ষোভ, জাতীয়তাবাদী মহিলা দল, ফেনী জেলা মহিলা দল, আওয়ামী লীগ, বিক্ষোভ মিছিল
ফেনীতে মহিলা দলের বিক্ষোভ মিছিল। নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা মহিলা দলের আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাংক রোডের প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। পরে মিছিলটি একই স্থানে গিয়ে শেষ হয়।

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা দেশে শান্তি ও শৃঙ্খলা দেখতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। আমরা দেশকে অস্থিতিশীল করতে দেবো না। আমরা নৈরাজ্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছি।’

এ সময় জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, সাধারণ সম্পাদক জয়নব বানু, সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, সহ-সভাপতি মনিহার বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহানারা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার মুক্তা, কোষাধ্যক্ষ আয়েশা আক্তার, দফতর সম্পাদক আকলিমা আক্তার, পৌর আহবায়ক রোকশানা আক্তার ও সদস্য সচিব আয়েশা আহমেদ ডলিসহ উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।