
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরের দিকে দর্শনা থানার শ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরিফুল ওই গ্রামের মরহুম তনু মল্লিকের ছেলে। তিনি দামুড়হুদা উপজেলা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে দর্শনা থানার একটি দল শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বাড়ি থেকে আরিফুলকে গ্রেফতার করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আরিফুল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।








