কার্যক্রম নিষিদ্ধ, যুবলীগ
নিষিদ্ধ যুবলীগ নেতা কাইউম গ্রেফতার । নয়া দিগন্ত

পিরোজপুরের ভান্ডারিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাইউম জোমাদ্দারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়। 

এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভান্ডারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাইউম ভান্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হামিদ জোমাদ্দারের ছেলে। 

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সরকারবিরোধী নানা কার্যক্রমের পরিকল্পনা করছিলেন এই যুবলীগ নেতা। এসময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

অভিযোগ রয়েছে, এই নিষিদ্ধ সংগঠনের নেতা আওয়ামী সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে নানা শ্রেণি-পেশার নিরীহ মানুষকে হয়রানি করতেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।  সোমবার তাকে আদালতে পাঠানো হয়।