
ফকিরহাটে ভৈরব নদ থেকে ভাসমান অবস্থায় থাকা এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৪০ বছর হবে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মানসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানান, বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদে মস্তকবিহীন লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ফকিরহাট মডেল থানা পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশটি হয়তো রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফকিরহাট এলাকায় এসেছে। ভাসমান লাশের খবর পেয়ে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ ভৈরব নদের দু’পাড়ে ভিড় করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বলেন, ‘ভৈরব নদ থেকে মস্তশবিহীন অজ্ঞাতনামা পরিচয়ের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ৩/৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে। নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে অবগত করা হয়েছে। তারা এলে লাশের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এছাড়াও প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বাগেহরহাট সদর হাসপাতালে পাঠনো হবে।








