সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ফাইল ছবি

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Advertisement

এসএমপি সূত্র জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি ও মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার আসামি রয়েছেন।

এদিকে, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭২টি যানবাহন আটক করা হয়েছে। অভিযানকালে ১৬ পিস ইয়াবা, ৬৩ পিস ভারতীয় সাবান, বিপুল পরিমাণ শ্যাম্পু ও বিস্কুট উদ্ধার করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।