বৃদ্ধের লাশ উদ্ধার
বৃদ্ধের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া শহরের খানবাড়ী জামে মসজিদের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুকুরে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, নিহত মধ্যবয়সী ওই ব্যক্তির হাতে একটি ব্যাগ ছিল এবং ব্যাগের মধ্যে কিছু চাল ছিল।