
যশোরের চৌগাছায় ভ্যানসহ ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন রিয়াজ হোসেন (২২) নামে এক ভ্যানচালক।
এ ঘটনায় শানিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তার মা রিমা খাতুন চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ রিয়াজ হোসেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
ভ্যানচালক রিয়াজ হোসেনের মা রিমা খাতুন বলেন, ২১ সেপ্টেম্বর সকালে রিয়াজ ভ্যান নিয়ে চৌগাছায় যায়। তার পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। ৭ দিন ধরে ভ্যানসহ নিখোঁজ রয়েছে আমার ছেলে ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








