বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আইনজীবী, মতবিনিময় সভা
আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত। নয়া দিগন্ত

মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস ঢাকা-১-এর দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জে বি এম হাসান টাঙ্গাইলের আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের সোহেল-জগন্নাথ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

টাঙ্গাইল বিচার বিভাগ আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোনায়েম হোসেন খান আলম। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: হাফিজুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান, টাঙ্গাইলের প্রধান সরকারি আইন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বাবুল, পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম রিপন, বার সমিতির সাবেক সভাপতি মঈদুল ইসলাম শিশির, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম মনসুর আহমেদ খান বিপন প্রমুখ। সভা পরিচালনা করেন বার সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন।

আইনজীবীরা মতবিনিময় সভায় আদালতের বিচারক সঙ্কট ও অবকাঠামোগত সমস্যাসহ চলমান নানা সমস্যার কথা তুলে ধরেন। আর পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন বিচারপতি জে বি এম হাসান।