
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাদল মিয়া ওরফে গামছা বাদলকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তাকে নাশকতা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
বাদল মিয়া কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাচারীপাড়ার মো: নিজাম মিয়ার ছেলে এবং সৈয়দপুর উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী টুটুলের ছোট ভাই। ইতোপূর্বে তিনি কৃষক শ্রমিক জনতা লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘আটক বাদল মিয়া বিগত ২০২৫ সালের সেপ্টেম্বরে পুলিশের করা নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।’








