মানুষ হত্যা, সমাজকল্যান মন্ত্রী
দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপির এ কর্মসূচীর আয়োজনে বিক্ষোভ সমাবেশে সমাজকল্যান মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন । নয়া দিগন্ত

সমাজকল্যান মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে ,তাদের বিচার করা হবে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে লাভ নেই, রাজপথেই প্রতিহত করা হবে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপির এ কর্মসূচীর আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠিকানা অন্য কোনো দেশে নয়, এ দেশের জনগণের মাঝে। বিএনপির নেতাকর্মীরা সুদৃঢ়ভাবে দেশের মানুষের ওপর আস্থাশীল।’

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার কিংবা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার কোনো চক্রান্ত জনগণ মেনে নেবে না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলন করতে হলে রাজপথে আসুন। এ দেশের মানুষ জানে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে কিভাবে নিজের অধিকার আদায় ও রক্ষা করতে হয়। স্বৈরাচার ও তার দোসরদের সাথে কোনো আপস করা হবে না। জুলাই-আগস্টের আন্দোলনে যাদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার অবশ্যই হবে।’

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি ও বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক।

সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা তাঁতী দলের সভাপতি মো: রেজাউল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পাভেল, যুবদলের সদস্য সচিব মো: রেজাউর রহমান রেজা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল এবং ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী।

অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মোকাররম হোসেন, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: আবদুল কাইয়ুমসহ বিএনপির সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।