সড়ক দুর্ঘটনা
২৫০ শয্যা হাসপাতাল। নয়া দিগন্ত

কুষ্টিয়ার খোকসায় দ্রুতগতির ডাম্প ট্রাকের চাপায় মো: মুন্না (১৯) নামে এক করিমন চালক নিহত হয়েছেন। 

Advertisement

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেবের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মুন্না করিমন নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। তিনি বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি ডাম্প ট্রাক করিমনটিকে সজোরে চাপা দেয়। এতে করিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার করেন। 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃতের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।