
বাগেরহাটের মোংলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঙ্গালী ফাউন্ডেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের মাদরাসা রোডের চালনা বন্দর ফাজিল মাদরাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণগুলো তুলে দেয়া হয়।
শিক্ষা উপকরণ তুলে দেন বাঙ্গালী ফাউন্ডেশনর প্রধান উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোজেট মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় তিনি ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, রং পেন্সিল, রোলার, টিফিন বক্স, পানির বোতল ও ব্যাগ বিতরণ করেন। অনুষ্ঠানে বাঙ্গালী ফাউন্ডেশনর অন্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বাঙ্গালী ফাউন্ডেশনর প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান বলেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত হয়ে আসছে বাঙ্গালী ফাউন্ডেশন। ২০২৪ সাল থেকে সারাদেশে মানবতায় সেবায় কাজ করছে বাঙ্গালী ফাউন্ডেশন।’








