
খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক প্রত্যেক পরিবারকে তিন হাজার টাকা ও এক বান করে ঢেউটিন দেয়া হয়। অনুষ্ঠানে মো ৪০টি পরিবারকে মানবিক সহায়তা দেয়া হয়।
উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম মোজাম্মেল হক, কৃষি কর্মকর্তা মো: সুমন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম করিম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








