কিশোর গ্যাং, অভিযান, গ্রেফতার
কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে গ্রেফতার করছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন দেশীয় অস্ত্র দেখিয়ে রিলস তৈরি করতেন বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামের চুকু মেম্বারের ছেলে ওসামা আল জামান (২০), রফিক উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন শরিফ (১৯) ও আকবর হোসেনের ছেলে মো: আমজাদ হোসেন (১৯)।

পুলিশ জানায়, এ গ্রুপটি ওসামার নেতৃত্বে দীর্ঘদিন অনলাইনে কিশোর গ্যাং সংঘবদ্ধ করার কাজে নিয়োজিত ছিল। তারা ফেসবুক-টিকটকের মাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিলস তৈরি করে তা প্রচার করতেন। কয়েকদিন ধরে তাদের কার্যকলাপ ফলো করে আসছিল প্রশাসন। তাতে দেখা যায় এ গ্রুপে ১৯ জন সদস্য রয়েছে ও তারা সবাই সমাজের বিভিন্ন অপরাধের সাথে জড়িত। হাতিয়া থানা পুলিশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

হাতিয়া থানা ওসি কবির হোসেন বলেন, ‘এ গ্রুপটি অনেকদিন থেকে সক্রিয়। তাদের কর্মকাণ্ড ফলো করা হয়েছে অনেক আগ থেকে। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রুপের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।’