
মাদারীপুরের ডাসারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কর্ণপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাবিবা পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথে ডাসারের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মহাসড়কের ডান পাশে থাকা একটি গাছের সাথে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে।
মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। কয়েকজন আহত হলেও তাদের সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








