গ্রেফতার যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীম
গ্রেফতার যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীম। নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন মন্ডল জীমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাদুল্লাপুর পশ্চিমপাড়ার তালের তল নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনোয়ার হোসেন মন্ডল জীম উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ জামুডাঙ্গা (মণ্ডলপাড়া) গ্রামের ডিপটি মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পশ্চিমপাড়ার তালের তল এলাকায় মনোয়ার হোসেন মণ্ডল জীম অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে জীমকে গ্রেফতার করা হয়েছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।