
সিলেটের শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পরগণা এলাকা থেকে আবির আহম্মেদ (১৪) এক কিশোর নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিখোঁজের মামা জিল্লুর রহমান শাহপরান থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
আবির সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে সিলেট শহরতলীর পীরেরবাজারস্থ জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং পরগণা এলাকায় মামার সাথে বসবাস করছিল।
জিডি সূত্রে জানা গেছে, আবির বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরগণা এলাকার মামার বাসা থেকে প্রয়োজনে বাইরে গেলেও আর ফিরে আসেনি। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে জিল্লুর রহমান শাহপরান থানায় একটি জিডি করেন এবং ভাগ্নেকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেন।
আবিরের গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট, মাথার চুল ছোট এবং সে সিলেটের আঞ্চলিক বাসায় কথা বলে।
কোনো সহৃদয়বান ব্যক্তি আবিরের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা 01603020034 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান জিল্লুর রহমান।
শাহপরান থানার ওসি ফেরদৌস আহমদ বলেন, ‘বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে দেখছে।’








