
নাশকতার মামলায় নড়াইল সদরের হবখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) ইব্রাহিম হোসেন লিটুকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে কাগজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, হবখালী ইউপি মেম্বার ইব্রাহিম হোসেন লিটুকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।








