গুলি
উদ্ধারকৃত গুলি। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের লুন্ঠিত হওয়া ১০ রাউন্ড চায়না রাইফেলের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি-১০ এর সদস্যরা।

Advertisement

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার শ্রীনগর থানাধীন বালাশুর বানিয়াবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির দক্ষিণ পার্শ্বে খোলা জায়গায় তল্লাশি চালায়। এ সময় ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কার্তুজগুলো ‘জুলাই গণঅভ্যুত্থান’ সময়কালীন দুষ্কৃতিকারীকর্তৃক পুলিশের লুট করা গোলাবারুদ।

প্রেস বিজ্ঞপ্তিতে  আরো জানানো হয়, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। একইসাথে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে এসআরবি।