সংসদ সদস্য
মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে এমপি নুরুল আমিন। নয়া দিগন্ত

মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

কলেজের অধ্যক্ষ আবছার উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য এমডি এম মহিউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, কলেজ গভর্নিং বডির সদস্য প্রকৌশলী খায়রুল মোস্তফা, মেশকাত হোসেন চৌধুরী ও সাবেক ইউপি চেয়ারম্যান মুসা মিয়া।

এ সময় খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুজ্জামান, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুর হোসেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মহিউদ্দিন বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, উপজেলা যুবদলের সমন্বয়ক এস এম সুমন, হারুন অর রশীদসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, ‘শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, ইসলামিক ও জ্ঞানচর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেয়া হয়।