
নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আব্দুল সোবহান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪সেক্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার বলিহার ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সোবহান নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মরহুম আজিবুল্লাহর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল সোবহান সকালে তার গ্রামের বাড়ি থেকে নাতিকে নিয়ে বগুড়ার সান্তাহারে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে চালকের পাশে বসে থাকা অবস্থায় ভারসাম্য হারিয়ে সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মান্দা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটা মহাদেবপুর থানার মধ্যে। মহাদেবপুর থানায় মামলা রুজুর পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








