
রাজধানীর সাভারের পাকিজা এলাকায় দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রিয়াজ আমিন (৪৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ আমিন নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরাজী গ্রামের নুরুল করিমের ছেলে। তিনি রাজধানীর মিরপুরে বেকারী ব্যবসা করতেন।
জানা যায়, দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী রিয়াজ আমিন গুরুতর আহত হলে তাকে সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওই ব্যবসায়ী প্রথমে অজ্ঞাত থাকলেও বিকেলে তার স্বজন ফয়েজ উদ্দিন নিহতের লাশ শনাক্ত করেন।
সাভার হাইওয়ে থানার এসআই মো: জাকারিয়া জানান, ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজ আমিন দুপুরে পাকিজা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








